ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জাতীয় সংগীত নিয়ে আপত্তিকর মন্তব্যে নোবেলকে আইনি নোটিশ

আকাশ বিনোদন ডেস্ক :

ফেসবুকে জাতীয় সংগীত ও এর রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (১৪ আগস্ট) মিঠুন বিশ্বাস নামের চট্টগ্রামের এক আইনজীবী নোবেলের ঢাকার বাসার ঠিকানায় ডাকযোগে এই নোটিশ পাঠান।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ফেসবুকে তার দেওয়া পোস্টগুলো সরিয়ে নিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে নোবেলকে। অন্যথায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার কথা বলেন ওই আইনজীবী।

নোটিশে বলা হয়, গত ১০ ও ১১ আগস্ট নোবেলের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় সংগীত নিয়ে পৃথক দুটি পোস্ট দেওয়া হয়। তাতে মনগড়া, ভিত্তিহীন, কাল্পনিক, বিদ্বেষমূলক মন্তব্যের মাধ্যমে জাতীয় সংগীতের বিরুদ্ধাচার করা হয়েছে।

সেখানে আরো বলা হয়েছে, একই সঙ্গে জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর অপপ্রচারের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের হৃদয়ে আঘাত করেছেন। যা দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

ডাকযোগে নোটিশ পাঠানোর কথা নিশ্চিত করে আইনজীবী মিঠুন বিশ্বাস গণমাধ্যমে বলেন, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে বিদ্বেষমূলক পোস্টগুলো অপসারণ করে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে নোবেলকে। অন্যথায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে।

তবে আইনি নোটিশের বিষয়ে নোবেলের বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যু: তনুশ্রীর ‘শয়তানের মৃত্যু’ মন্তব্যে পুরোনো বিতর্ক

জাতীয় সংগীত নিয়ে আপত্তিকর মন্তব্যে নোবেলকে আইনি নোটিশ

আপডেট সময় ০৯:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২