ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী ব্যক্তিগত আক্রমণ দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ: প্রিন্স নিজের মেয়েকে উত্ত্যক্তের অভিযোগ, গ্রাম্য সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার

নবজাতক ছিনিয়ে নেওয়ার হুমকি, ৪ হিজড়া গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর উত্তরায় চাঁদার টাকা না দেওয়ায় এক নবজাতককে ছিনিয়ে নেওয়ার হুমকির পরিপ্রেক্ষিতে তৃতীয় লিঙ্গের (হিজরা) চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা নবজাতকের জন্য চাঁদা দাবি করছিল।

কিন্তু তার পরিবার এতে অপারগতা জানালে নবজাতককে ছিনিয়ে নেওয়ার হুমকি দেয় গ্রেফতারকৃতরা।
রোববার (১৪ আগস্ট) সকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৯ নং সেক্টর থেকে ওই চার জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- আলো (২৮), শারমীন (২৩), মিম (৩০) এবং রুমা (২৫)।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এই তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি আরও জানান, ৯ নম্বর সেক্টরের এলাকায় এক ভাড়াটিয়ার গত ৬ আগস্ট একটি কন্যা সন্তান জন্ম দেন। এর মাস দুয়েক আগে একই ভবনের আরেক ভাড়াটিয়ার একটি কন্যা সন্তান হয়।

রোববার (১৪ আগস্ট) অভিযুক্ত হিজড়ারা ওই বাসায় গিয়ে দুই নবজাতকের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বাড়ির লোকজন চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা নবজাতককে নিয়ে যাওয়ার হুমকি দেন। এক পর্যায়ে বাড়ির একজন ৩ হাজার টাকা দেন। কিন্তু চাহিদা মতো টাকা না পেয়ে হিজড়ারা বাড়ির দরজা লাথি দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেন। এ সময় সেখানে হিজড়াদের চিৎকার-চেঁচামেচিতে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে ভুক্তভোগীরা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে ওই চার হিজড়াকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক পরিবারের দেওয়া ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার চার হিজড়ার নামে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর

নবজাতক ছিনিয়ে নেওয়ার হুমকি, ৪ হিজড়া গ্রেফতার

আপডেট সময় ০৮:২৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২