ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিশোর গ্যাং ‌‘টেনশন গ্রুপ’র অস্ত্র চালানোর ভিডিও ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘টেনশন গ্রুপ’ নামের কিশোর গ্যাং সদস্যদের অস্ত্র চালানো ও তাদের কর্মকাণ্ডের কয়েকটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে। শুক্রবার বিকালে ভিডিওগুলো ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওগুলোতে দেখা যায়, টেনশন গ্রুপের প্রধান রাইসুল ইসলাম সীমান্ত পিস্তল ও গুলি নিয়ে গানের সঙ্গে নাচানাচি করছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, তারা কয়েকজন মিলে এক যুবককে নির্যাতন করছে।

এর আগে গত ৬ আগস্ট রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে টেনশন গ্রুপের প্রধান সীমান্তসহ ওই গ্রুপের সাত সদস্যকে গ্রেফতার করে র‍্যাব-১১। পরদিন র‍্যাব-১১ সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করে।

তখন তাদের তল্লাশি করে একটি ছোরা, দুটি সুইচ গিয়ার চাকু, টি লোহা ও স্টিলের পাইপ উদ্ধার করলেও কোনো পিস্তল উদ্ধার করা হয়নি।

পুলিশের সূত্রে জানা যায়, তারা এখনো জামিনে বেরিয়ে আসতে পারেনি। অর্থাৎ ভিডিওগুলো আগের। তবে ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর এসব অবৈধ অস্ত্র উদ্ধারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তা নাহলে তারা জামিনে বেরিয়ে এসে এসব অস্ত্র নিয়ে আবারও জনমনে ভয়ভীতি দেখাতে পারে। এলাকায় ত্রাস সৃষ্টি করতে পারে।

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই মোখলেসুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। এ সপ্তাহেই তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। তারা বর্তমানে জেলহাজতে আছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, ফেসবুকে ভাইরাল হওয়া অস্ত্র চালানোর ভিডিওটি আমরা হাতে পেয়েছি। আমরা খুব শিগগিরই অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাব।

র‍্যাব-১১’র অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, কিশোর গ্যাং দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা আবারও অভিযান চালিয়ে এসব অবৈধ অস্ত্র উদ্ধার করব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিশোর গ্যাং ‌‘টেনশন গ্রুপ’র অস্ত্র চালানোর ভিডিও ভাইরাল

আপডেট সময় ১১:৩১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২