ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এটিএম বুথে টাকা তোলার সময় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর উত্তরায় ছুরিকাঘাত করে শরিফ উল্লাহ (৪৪) নামে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। নিহত শরিফ উল্লাহ একজন টাইলস ব্যবসায়ী। এ ঘটনায় মো. আব্দুস সামাদ (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে। এর সঙ্গে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানাধীন জাকিয়া টাইলস গ্যালারি অ্যান্ড স্যানিটারি নামে নিহতের পারিবারিক যৌথ ব্যবসা রয়েছে।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, শরিফ উল্লাহ প্রতিদিনের ন্যায় ওই দোকানের হিসাব-নিকাশ করে বৃহস্পতিবার রাত ৯টার সময় কাজ শেষ করে গাজীপুর বাসায় যাওয়ার কথা। পথিমধ্যে রাত ১২টা ৩৬ মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানাধীন ১১নং সেক্টরস্থ সোনারগাঁও জনপথ রোড একটি ব্যাংকের এটিএম বুথ হতে টাকা উত্তোলন করে বুথের ভেতর টাকা গোনার সময় আসামি মো. আব্দুস সামাদ একটি ধারালো চাকু দিয়ে অতর্কিতভাবে শরিফ উল্লাহকে আঘাত করে। জখম করে ভিকটিমের হাতে থাকা বুথ থেকে উত্তোলিত টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। নিহত শরিফ উল্লাহ ছিনতাইকারীর সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে গুরুতর রক্তাক্ত অবস্থায় এটিএম বুথের ভেতরেই মেঝেতে লুটিয়ে পড়ে।

এ সময় এটিএম বুথের সিকিউরিটি গার্ড শফিয়ার রহমানের চিৎকারে স্থানীয়দের সহযোগিতায় আসামিকে আটক করে পশ্চিম থানা পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে নিহতের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে হত্যা মামলার এজাহার জমা দিয়েছে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন জানান, নিহতের হত্যার ঘটনায় একজন আসামি গ্রেফতার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এটিএম বুথে টাকা তোলার সময় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ১০:১৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২