ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বেটউইনারের চুক্তি বাতিলের কথা জানিয়ে বিসিবিতে সাকিবের চিঠি

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাকিব আল হাসানের সঙ্গে বেটউইনারের চুক্তি বাতিল হচ্ছে। বিসিবির কাছ থেকে কঠোর বার্তা পাওয়ার পর ইতোমধ্যেই তাদের চিঠি পাঠিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন এক বিসিবি পরিচালক।

তিনি বলেছেন, ‘সাকিব চিঠি পাঠিয়েছে বলে শুনেছি। কিন্তু এখনও পড়ে দেখা হয়নি। বাসায় গিয়ে পড়বো। তবে শুনেছি ও বাতিলের কথাই জানিয়েছে। ’

কয়েকদিন আগে এক ফেসবুক পোস্টে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তির কথা জানান সাকিব। ওই নিউজ পোর্টাল বেটিং সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। এ নিয়ে কঠোর বার্তা দেন বিসিবি প্রধান। চুক্তি বাতিল না করলে তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের কোনো সম্পর্ক থাকবে না বলেও হুশিয়ারী দেন।

বৃহস্পতিবার বেক্সিমকো অফিসে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘কোন প্রকার সম্পৃক্ততা থাকা সম্ভব না। সম্পূর্ণ ওটা থেকে বের হয়ে আসতে হবে। না হলে সে আমাদের স্কোয়াডে…দলেই থাকবে না, অধিনায়কত্ব তো পরের ধাপ। দলের থাকারই সুযোগ নাই। এটা নিয়ে আলাপ আলোচনার কিছু নাই। এই সিদ্ধান্ত আগে থেকে নেওয়া। আর এ ব্যাপারে আমরা বেশ পরিষ্কার। ’

সাকিবের বের হওয়ার কোনো বিকল্প নেই জানিয়ে পাপন বলেছিলেন, ‘কোনো সুযোগ নেই, ওকে বের হয়েই আসতে হবে। না হলে সে আমাদের দলেই থাকবে না। ’

পাপনের এমন কঠোর বার্তার পর বেটউইনারের সঙ্গে চুক্তি থেকে সরে আসলেন সাকিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বেটউইনারের চুক্তি বাতিলের কথা জানিয়ে বিসিবিতে সাকিবের চিঠি

আপডেট সময় ০৭:৪৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২