ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বেটউইনার না ছাড়লে সাকিবের জন্য বিসিবির দরজা বন্ধ

আকাশ স্পোর্টস ডেস্ক:

জুয়া ও বাজির প্রতিষ্ঠান বেটউইনারের অঙ্গ সংগঠন বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবকে নিয়ে এমন হুঁশিয়ারি দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, দলে সাকিবের জায়গা হবে না, এমনকি সাকিবের সঙ্গে কোনো সম্পর্কও থাকবে না বিসিবির।

বেটউইনারের সঙ্গে চু্ক্তির পর সাকিব আল হাসানকে রেখেই করা হবে এশিয়া কাপের স্কোয়াড নাকি তাকে বাদ দিয়ে- এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে ধানমন্ডির বেক্সিমকো অফিসে রুদ্ধদ্বার বৈঠকে বসেন পাপনসহ বিসিবির ঊর্ধ্বতন কর্তারা। বৈঠক শেষে সাকিবকে নিয়ে হুঁশিয়ারি দেন পাপন।

বাংলাদেশের আইনেও বেটিং মানে বাজি খেলা নিষিদ্ধ। এর উপর বিসিবিরও নিষেধাজ্ঞা আছে। তাই সাকিবের বেটউইনার নিউজের শুভেচ্ছা দূত হওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি বিসিবি। গুঞ্জন আছে, বেটউইনার নিউজের সঙ্গে প্রায় ১০ কোটি টাকায় চুক্তি করেছেন সাকিব। তাকে চুক্তি বাতিল করতে বলা হলেও তিনি নির্বিকার ছিলেন। বিসিবির পাঠানো চিঠির উত্তর এখনও দেননি সাকিব।

সাংবাদিকদের পাপন বলেন, ‘সাকিব ইস্যুতে দ্বিতীয় কোনো চিন্তা করার সুযোগ নাই। বিসিবি প্রথম দিকের মতো অটল আছে। আমি যখন এসেছি বোর্ডে তখনই বলেছি এসব ইস্যুতে জিরো টলারেন্স। কোনোভাবেই বিসিবি এগুলো গ্রহণ করবে না। যে যেভাবেই এটাকে ব্যাখ্যা দিক বা না দিক।’

এশিয়া কাপের দল ঘোষণার ডেডলাইন শেষ হবে আজ বৃহস্পতিবার। বিসিবি চাইছে সাকিবের বিষয়টি সুরাহা করেই আজ দল দিয়ে দিতে। সাকিব চুক্তি থেকে না সরলে তাকে ছাড়াই দল দিতে পারে। সেক্ষেত্রে অধিনায়কত্ব ফিরে পেতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আজকের মধ্যে সাকিবের উত্তর পাবেন বলে আশা প্রকাশ করে পাপন বলেন, ‘যে কারণে আশরাফুলের মতো খেলোয়ায়ড়কে আমাদের বাদ দিতে হয়েছে। সুতরাং এখানে কোনো সুযোগ নেই। আমরা একটা চিঠি দিয়েছি, উত্তর আমরা আজকের মধ্যে পাওয়ার কথা। গতকালকের মধ্যেই পাওয়ার কথা ছিল কিন্তু শুনেছি সে বলেছে আজকের মধ্যে দিবে। তো আজকের দিনটা অপেক্ষা করতে হচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বেটউইনার না ছাড়লে সাকিবের জন্য বিসিবির দরজা বন্ধ

আপডেট সময় ০৬:২৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২