ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এশিয়া কাপ দিয়ে ফেরার ব্যাপারে আশাবাদী সাইফউদ্দিন

আকাশ স্পোর্টস ডেস্ক:

চোট সারিয়ে আবার ফেরার অপেক্ষায় অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আসন্ন এশিয়া কাপ দিয়ে ফিরতে চান এই ক্রিকেটার। এজন্য নিজেকে প্রস্তুত করছেন।

ভারতে চিকিৎসা শেষ দেশে ফিরে এক সপ্তাহের বিশ্রামে ছিলেন সাইফউদ্দিন। এর পর শুরু করেন ফিটনেস ট্রেনিং। শুক্রবার থেকে শুরু হয়েছে স্কিল অনুশীলন। সোমবার মিরপুরে পূর্ণ রানআপে বল করেছেন বিসিবির ফিজিওর উপস্থিতিতে। সব মিলিয়ে ইতিবাচক সাইফউদ্দিন।

এশিয়া কাপের জন্য প্রস্তুত হতে মঙ্গলবার খুলনায় যাবেন তিনি। সেখানে বাংলাদেশ টাইগার্সের হয়ে এইচপি ইউনিটের বিপক্ষে একটি পঞ্চাশ ওভারের ম্যাচ আর দুটি টি-টোয়েন্টি খেলবেন তিনি।

সোমবার মিরপুরে সংবাদ মাধ্যমকে সাইফউদ্দিন বলেন, ‘যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইনশাআল্লাহ খুলনায় অনুশীলন ম্যাচ (এইচপি ও বাংলাদেশ টাইগার্সের মধ্যে) খেলতে যাব। প্রথম থেকেই আজ ফুল রানআপে বল করেছি। ইনটেনসিটি হয়ত শতভাগ ছিল না। দিনকে দিন আস্তে আস্তে বাড়াব। যেহেতু আমার শরীর, আমি তো বুঝতে পারছি অবস্থা। আগের চেয়ে ভালো বোধ করছি বলেই আত্মবিশ্বাসী আমি।’

তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই লক্ষ্য থাকে এশিয়া কাপ খেলা। আমি অনূর্ধ্ব-১৯ দলের হয়েও এশিয়া কাপ খেলিনি। দুটি আইসিসি ইভেন্ট খেললেও এশিয়া কাপে খেলা হয়নি। এটা নিয়ে বাড়তি একটা রোমাঞ্চ কাজ করে। যদি সুযোগ পাই অবশ্যই আনন্দিত হব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপ দিয়ে ফেরার ব্যাপারে আশাবাদী সাইফউদ্দিন

আপডেট সময় ১২:১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২