ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিঙ্গাপুরে সোহান, আঙুলে অস্ত্রোপচার

আকাশ স্পোর্টস ডেস্ক:

হাসপাতালের বিছানায় বসা ছবি নিজের ভেরিফায়েড ফেসবু পেজে দিয়েই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটান নুরুল হাসান সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেছেন, ‘আমি আঙুলে চোটের কারণে অস্ত্রোপচারে করছি। সবাই দোয়া করবেন।’

বাঁ হাতের তর্জনিতে চোট পাওয়ার কারণে চিকিৎসা করাতে গতকাল রবিবার সিঙ্গাপুরে গিয়েছিলেন নুরুল হাসান। আজ সোমবার বিশেষজ্ঞ হ্যান্ড সার্জনের কাছে গিয়েছেন সোহান। সেখান থেকেই তিনি অস্ত্রোপচারে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আঙুলে চোট পেয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন সোহান। তার চিকিৎসার ব্যাপারে নেওয়া হয়েছে ইংল্যান্ডের চিকিৎসকের পরামর্শও। ঢাকা থেকে পাঠানো স্ক্যান রিপোর্ট দেখে সেখানকার চিকিৎসক অবশ্য অস্ত্রোপচারেরই পরামর্শ দিয়েছেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও তাঁর সঙ্গে সিঙ্গাপুর গেছেন।

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। সোহানের সেরে উঠতে তিন সপ্তাহ লাগলে তার এ টুর্নামেন্টে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিঙ্গাপুরে সোহান, আঙুলে অস্ত্রোপচার

আপডেট সময় ০৭:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২