ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

মক্কার ক্লক টাওয়ারে বজ্রপাত, ভিডিও ভাইরাল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর বিখ্যাত ক্লক টাওয়ারে বজ্রপাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বৃষ্টির একটি রাতে ক্লক টাওয়ারের ওপর বজ্রপাত হয়। এরপর বজ্রপাতের ঝলকানিতে পুরো আকাশ আলোকিত হয়ে যায়।

মুলহাম এইচ নামে এক ব্যক্তি টুইটারে ওই ভিডিও শেয়ার করেছেন। টুইটার বায়োতে নিজেকে জেদ্দার কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির জ্যোতির্বিদ্যার একজন স্কলার হিসেবে বর্ণনা করেছেন।

ওই ভিডিও’র ক্যাপশনে লিখেছেন, কয়েকদিন আগে, মক্কায় বৃষ্টির সময় বুর্জ আবরাজ আল-বাইতে বজ্রপাত হয়।

শুক্রবার শেয়ার করা ভিডিওটি টুইটারে ১৩ লাখের বেশি মানুষ দেখেছে। অনেকেই ভিডিওটি রিটুইট করেছেন। ওই দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন কেউ কেউ।

গত কয়েকদিন ধরে সৌদি আরবের কিছু অংশে বজ্রপাত ও মুষলধারে বৃষ্টি হচ্ছে।

প্রসঙ্গত, পৃথিবীর দ্বিতীয় সুউচ্চ দালান আবরাজ আল-বাইতের ওপর ঘড়িটি স্থাপন করা হয়েছে। সুবিশাল ঘড়িটিই পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি। মক্কা ক্লক টাওয়ারে রয়েছে তারকা মানের হোটেল, জাদুঘর এবং সর্বাধুনিক প্রযুক্তির টেলিস্কোপ সেন্টার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

মক্কার ক্লক টাওয়ারে বজ্রপাত, ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৮:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২