ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগদ অর্থের ব্যবহার কমাতে স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক আওয়ামী লীগের নৈতিক সাহস নেই, নাশকতার ক্ষমতা আছে : ডা. জাহেদ নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী জনগণ ঐক্যবদ্ধ, দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা পেপ্যালসহ কয়েকটি প্ল্যাটফরম বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে : অর্থমন্ত্রী ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল জোড়া গোলে শীর্ষ ছুঁলেন মেসি, অস্ট্রিয়াকে ২-০তে হারাল আর্জেন্টিনা মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য : মাহদী আমিন পেনশন কার্যক্রম দ্রুত সম্পাদনে সিএজি’র নির্দেশনা

‘দু-একটি ম্যাচ খারাপ হলেই কি আমরা দল হিসেবে খারাপ?’

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ওয়ানডেতে বাংলাদেশ শক্তিশালী দল অনেকদিন ধরেই। কয়েকদিন আগেই ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছে তামিম ইকবালের দল।

কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে গেছে টাইগাররা।

আগে ব্যাট করে স্বাগতিকদের সামনে ৩০৪ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৫ উইকেট ও ১০ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় জিম্বাবুয়ে। তবে এক ম্যাচ হেরেই বাংলাদেশ দল খারাপ হয়ে যায়নি বলে বিশ্বাস পেসার এবাদত হোসেনের।

শনিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ওয়ানডেতে দল হিসেবে আমরা খুবই ভালো। দু-একটি ম্যাচ খারাপ হলেই কি আমরা দল হিসেবে খারাপ? আমরা দল হিসেবে ভালো। আমরা বাকি দুই ম্যাচ জিতলে সিরিজ তো আমাদেরই। ’

হঠাৎই জিম্বাবুয়ে সফরে ডাক পেয়েছেন পেসার এবাদত হোসেন ও ব্যাটার নাঈম শেখ। শনিবার রাতেই উড়াল দেবেন তারা। বাংলা টাইগার্সের হয়ে খেলার ব্যস্ততার ফাঁকেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। এখনও ওয়ানডে অভিষেক না হলেও ভালো করতে তৈরি এবাদত।

তিনি বলেছেন, ‘আমি বাংলা টাইগার্সের হয়ে এইচপির বিপক্ষে খেলার জন্য খুলনায় ছিলাম। ওখানে সাদা বলের জন্য গিয়েছিলাম। তাই সাদা বলের অনুশীলনটাই করে এসেছি। গতকাল রাতে কল আসে- জাতীয় দলে যোগ দিতে হবে। শুনে খুব খুশি হয়েছি। ’

‘প্রথমে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, মাঝখানে যাচ্ছি। একটু অবাক করার মতো। ইনশাআল্লাহ দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করব। আমি অনুশীলনের মধ্যে আছি। অনুশীলনের মধ্যে না থাকলে মানসিকভাবে পিছিয়ে থাকতাম। তাই আত্মবিশ্বাস ভালো আছে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নগদ অর্থের ব্যবহার কমাতে স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক

‘দু-একটি ম্যাচ খারাপ হলেই কি আমরা দল হিসেবে খারাপ?’

আপডেট সময় ০৮:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২