ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ওয়েস্ট ইন্ডিজে বিপদে বাংলাদেশ ‘এ’ দল

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রথম দিনই ফুটে উঠেছিল ব্যাটিং ব্যর্থতা। তখনও দলের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ মিঠুন।

কিন্তু দ্বিতীয় দিনে খুব বেশি লম্বা হয়নি তার এই চেষ্টা। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তাতে বেশ বিপদেই আছে বাংলাদেশ ‘এ’ দল।

সেন্ট লুসিয়ায় চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনশেষে সফরকারীদের চেয়ে ২ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। নিজেদের প্রথম ইনিংসে ১৬৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অন্যদিকে এখন অবধি ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৬৩ রান।

৬ উইকেট হারিয়ে ১৩৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। হাফ সেঞ্চুরি করার পর দিনের প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরত যান মোহাম্মদ মিঠুন। মিন্ডলে মার্কুইনির বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান তিনি।

এরপর আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার নাঈম হাসানও আউট হয়ে যান। ৫৭ বল খেলে ২৭ রান করে মিন্ডলের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। বাংলাদেশেরও অলআউট হতে বেশি সময় লাগেনি।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৭৮ রানের উদ্বোধনী জুটি পায় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। ৯৯ বলে ৩২ রান করা সোলোজানো জেরেমিকে বোল্ড করে বাংলাদেশ ‘এ’ দল। এরপর রান আউট হয়ে তেগনারায়ন চন্দরপলও ফেরেন ১১৯ বলে ৪৯ রান করে।

দিনে আরেকটি উইকেটই নিতে পেরেছেন বাংলাদেশের বোলাররা। ৬৩ বলে ৩৬ রান করা কার্টি কেসিকে ফিরিয়েছেন স্পিনার নাঈম হাসান। ৫৭ বলে ১৪ রান করা জশুয়া ডি সিলভা ও ৪৬ বলে ২৩ রান করা ইমলাচ তেভিন ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের পক্ষে তৃতীয় দিন শুরু করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ওয়েস্ট ইন্ডিজে বিপদে বাংলাদেশ ‘এ’ দল

আপডেট সময় ০৭:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২