ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্যামলীতে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর শ্যামলীতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে।

শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলীতে শিশু মেলার সামনে বিক্ষুব্ধ জনতা জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। এসময় রাস্তা দিয়ে একটি পুলিশের গাড়ি যাচ্ছিল। বিক্ষোভকারীরা পুলিশের গাড়িটি ঘিরে ধরে ভাঙচুর করেন।

এ বিষয়ে শেরে-বাংলা নগর থানার ডিইউটি অফিসার এসআই গৌতম রায় গণমাধ্যমকে জানান, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে শ্যামলীতে একটি বিক্ষোভ মিছিল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেখানে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। তবে গাড়ি ভাঙচুরের খবর আমরা পাইনি।

শুক্রবার রাতে সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা আসে। ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা আর পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়। সরকারের এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় শুক্রবার রাত ১২টা থেকেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্যামলীতে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর

আপডেট সময় ০৫:৪৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২