ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

জনগণের টাকা লুট করতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:  

জনগণের টাকা লুট করতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিনা ভোটের সরকার হঠাৎ মধ্যরাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে আবারও প্রমাণ করল তারা জুলুমবাজ ও গণদুশমন।

শনিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাবের) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিশ্ব বাজারে জ্বালানির দাম কমেছে, পেট্রল ও অকটনে আমাদের আমদানি করতে হয় না। তারপরও জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিষ্পেষিত মানুষের রক্ত চুষে নেওয়া ছাড়া আর কিছুই নয়।

অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানিয়ে রুহুল কবির রিজভী আরও বলেন, সরকারের সময় ফুরিয়ে এসেছে। তাদের পতন আসন্ন। এ ঘটনা আঁচ করতে পেরে তারা মরিয়া হয়ে ওঠেছে। তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। শুধু জ্বালানি তেলের দাম বৃদ্ধি নয়, গতকাল এক প্রতিমন্ত্রী বলেছেন গ্যাস-বিদ্যুতের দামও বাড়বে। দ্রব্যমূল্যের দামও বাড়বে। সুতরাং এ সরকারকে অচিরেই বিদায় না করতে পারলে দেশের মানুষকে রক্ষা করা যাবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা: আব্দুস সালাম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, ড্যাবের সিনিয়র সহসভাপতি ডা: এম এ সেলিম, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা: এরফান, ডা: আদনান, ডেন্টিস্ট জাহিদুল কবির জাহিদসহ নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

জনগণের টাকা লুট করতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: রিজভী

আপডেট সময় ০২:৫০:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২