ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নয়াপল্টনে ছাত্রদলের সমাবেশ চলছে

আকাশ জাতীয় ডেস্ক: 

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে ছাত্র সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৩১ জুলাই ভোলায় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ এবং গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলে স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম মাতবর নিহত হন। গুলিবিদ্ধ আরও অন্তত ২৪ জন নেতাকর্মী ভোলা, বরিশাল ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে গুরুতর ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম গত বুধবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াপল্টনে ছাত্রদলের সমাবেশ চলছে

আপডেট সময় ০১:৩৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২