ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

এবার রুবায়েদের সাহসিকতায় ধরা ছিনতাইকারী

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর উত্তরায় ১০ নম্বর সেক্টরের স্লুইস গেট এলাকার রাস্তায় মোবাইল ফোনে কথা বলছিলেন কলেজশিক্ষার্থী সাজেদুর রহমান রুবায়েদ। হঠাৎ একটি মোটরসাইকেল তার সামনে এসে গতিরোধ করে। মোটরসাইকেল আরোহী তার মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। প্রথমে রুবায়েদ মোবাইলটি ছাড়তে না চাইলে ছিনতাইকারী তার হাতে ছুরিকাঘাত করে। এতে মোবাইল ফোন ছেড়ে দৌড়ে ছিনতাইকারীদের মোটরসাইকেলটি ধরে ফেলেন রুবায়েদ। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

শুক্রবার বিকালে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গ্রেফতার ছিনতাইকারীর নাম পায়েল হোসেন (২১)। সে পিরোজপুর ভাণ্ডারিয়া থানার মো. আলমের ছেলে। তার সঙ্গে থাকা ছিনতাইকারীর নাম ইসমাইল। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ওসি বলেন, গ্রেফতার পিয়াল তুরাগের একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি। সেই মামলায় জামিনে বের হয়ে সে ছিনতাইয়ে নামে। পিয়াল ও ইসমাইল মোটরসাইকেলে ঘুরে ঘুরে রাজধানীতে ছিনতাই করে আসছিল।

ভুক্তভোগী রুবায়েদ কুমিল্লা অধ্যাপক আবদুল মজিদ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সে উত্তরা ১০ নম্বর সেক্টরে চাচাতো ভাইয়ের বাসায় যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাসে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। রাত সাড়ে ৯টায় সে ঢাকা-আশুলিয়া মহাসড়কে স্লুইচ গেটে বাস থেকে নামে। এরপর গন্তব্যের উদ্দেশে হাঁটতে শুরু করে। স্লুইস গেট এলাকায় পৌঁছে সে তার ব্যবহৃত মোবাইল ফোনে কানে হেডফোন লাগিয়ে চাচাতো ভাইকে কল করে। এমন সময় দুজন মোটরসাইকেল আরোহী তার পথরোধ করে। তাকে চাকু দিয়ে ভয় দেখিয়ে মোবাইল ফোন ও ম্যানিব্যাগে রাখা ২১ হাজার টাকাসহ ম্যানিব্যাগ ছিনিয়ে নেয়।

রুবায়েদ তাৎক্ষণিক মোটরসাইকেল আরোহীদের একজনকে জাপটে ধরলে অপরজন তার হাতে ছুরিকাঘাত করে। এরপর তারা মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করে। এদিকে রুবায়েদ মোটরসাইকেলের পেছনের গ্যাবরিল ধরে থামানোর প্রচেষ্টা চালান। ছিনতাইকারীরা মোটরসাইকেলটি চালিয়ে তাকে অন্তত ৫০০ গজ টেনেহিঁছড়ে নিয়ে যায়।

একপর্যায়ে রুবায়েদের ধাক্কায় মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। আর রুবায়েদ পায়েলকে জাপটে ধরে। এই সুযোগে অপর ছিনতাইকারী ইসমাইল মানিব্যাগ ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজনসহ চেকপোস্টে দায়িত্বরত পুলিশ এগিয়ে এসে পায়েলকে আটক করে। এ সময় তার হেফাজত হতে একটি ছোরা ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। কলেজ শিক্ষার্থী সাজিদুর রহমান রুবায়েদ টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

এবার রুবায়েদের সাহসিকতায় ধরা ছিনতাইকারী

আপডেট সময় ১১:৫৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২