ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

বিএনপিকে শামীম: যাকেই ইমাম মানেন লাভ নাই

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপি যাকেই ইমাম মানুক, লাভ নেই। জনগণ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করবে বলে মন্তব্য করেছেন শরিয়তপুর ২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার (৫ আগস্ট) বিকেলে নড়িয়া উপজেলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

এনামুল হক শামীম বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা আওয়ামী লীগের শিকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে। যত সংকট আর ষড়যন্ত্রই হোক না কেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জনগণের রায় নিয়ে আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসবে।

এ সময় বিএনপিকে উদ্দেশ করে পানি সম্পদ উপমন্ত্রী বলেন, যাকেই ইমাম মানেন লাভ হবে না, জনগণ শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। রাজপথেই বিএনপির সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জোর দিয়ে বলেন, রাজপথ জনগণের সম্পত্তি। সুতরাং রাজপথ দখলের নামে বিএনপি-জামাত যদি আবারও জ্বালাও পোড়াও-আগুন সন্ত্রাস করে, তাহলে জনগণের নিরাপত্তার স্বার্থে তাদের সাথে নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।

ষড়যন্ত্রের রাজনীতি করতে করতে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন শামীম। তিনি আরও বলেন, তারা গণধিকৃত দলে পরিণত হয়েছে। আন্দোলনের ভয় আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নাই। দীর্ঘ আন্দোলন, লড়াই-সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগ এ অবস্থানে এসেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ সরকারের কারও কাছে ধরনা দেওয়ার প্রয়োজন হয় না। আওয়ামী লীগ জানে, রাজনীতি করতে হলে জনগণের ভালোবাসা ও সমর্থন প্রয়োজন হয়। বিএনপির প্রতি জনগণের ভালবাসা ও সমর্থন নেই।

উপমন্ত্রী আরও বলেন, দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কাউকে আনা না আনা সরকারের দায়িত্ব না। আইন অনুযায়ী, নির্বাচন পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত। তবে আমরা প্রত্যাশা করি, গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিএনপি ষড়যন্ত্রের পথ পরিহার করে জনকল্যাণের রাজনীতিতে নিজেদের নিয়োজিত করবে।

নড়িয়া উপজেলার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন একেএম এনামুল হত শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শিকদার। সঞ্চালনা করে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন।

অনুষ্ঠানে বক্তব্য দেন নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি বাদশা শেখ, উপদেষ্টা জোবায়দা হক অজান্তা, ধর্ম সম্পাদক শহিদুল ইসলাম শান্তু চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী মনির হোসেন, উপ-প্রচার সম্পাদক তাহের জামান, কার্যকারী সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হোসাইন খান, ডিঙ্গামানিক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ সরদার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বিএনপিকে শামীম: যাকেই ইমাম মানেন লাভ নাই

আপডেট সময় ১১:৩৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২