ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রবাসী স্বামী ফেরার ৫ দিন পর মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ, পরিবারের দাবি হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পোমরা ইউনিয়নের আছুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ কুসুম আক্তার (২০) ওই এলাকার প্রবাসী মো. মিজানের স্ত্রী।

নিহতের পরিবারের দাবি- তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে শ্বশুরবাড়ির লোকজন বলছে, কুসুম ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কুসুম পোমরা ইউনিয়নের হাজারীখীল এলাকার মতিউর রহমানের চার মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট। তিন বছর আগে তার বিয়ে হয়েছিল। বিয়ের কয়েক মাস পর স্বামী বিদেশ চলে যাওয়ার পর গত মাসের ৩০ জুলাই দেশে আসেন। এর ৫ দিন পর কুসুম আক্তারের রহস্যজনক মৃত্যু হয়।

নিহত গৃহবধূর বড়বোন রুজি আক্তার অভিযোগ করে বলেন, আমার বোনের স্বামীর সঙ্গে অন্য কারো অবৈধ সম্পর্ক রয়েছে। সেটি আমার বোন জানতে পেরে জিজ্ঞেস করলে স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়। তারা দুজন মিলে আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছে। বিয়ের পর থেকে আমার বোনকে শান্তি দেয়নি তারা।

নিহত কুসুমের স্বামী মো. মিজান বলেন, সকালে নাস্তা করে ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই শুনি কুসুম নিজ কক্ষের দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। আমি দ্রুত ঘরে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার সঙ্গে তার কোনো সমস্যা ছিল না। তুচ্ছ বিষয়ে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। তবে সে কেন আত্মহত্যা করেছে বুঝতে পারছি না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিনা তাবাসসুম বলেন, বেলা সোয়া ১১টার দিকে কুসুম আক্তারকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে। তবে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রবাসী স্বামী ফেরার ৫ দিন পর মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ, পরিবারের দাবি হত্যা

আপডেট সময় ০৯:৪৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২