ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগদ অর্থের ব্যবহার কমাতে স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক আওয়ামী লীগের নৈতিক সাহস নেই, নাশকতার ক্ষমতা আছে : ডা. জাহেদ নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী জনগণ ঐক্যবদ্ধ, দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা পেপ্যালসহ কয়েকটি প্ল্যাটফরম বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে : অর্থমন্ত্রী ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল জোড়া গোলে শীর্ষ ছুঁলেন মেসি, অস্ট্রিয়াকে ২-০তে হারাল আর্জেন্টিনা মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য : মাহদী আমিন পেনশন কার্যক্রম দ্রুত সম্পাদনে সিএজি’র নির্দেশনা

প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে তামিমের আট হাজার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ওয়ানডে ক্রিকেটে দারুণ সময় কাটছে দেশসেরা ওপেনার ও দলনেতা তামিম ইকবাল খানের। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করতে নেমে তুলে নিলেন অর্ধশতক। এরপর নিজেকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে আট রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম।

হারারের ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে লিটন কুমার দাসকে সঙ্গে নিয়ে দুর্দান্ত সূচনা উপহার দেন তামিম। ওপেনিং জুটিতে দুজন মিলে তুলেন ১১৯ রান। সিকান্দার রাজার করা বলে আউট হওয়ার মাধ্যমে ভাঙে ওপেনিং জুটি। তবে আউট হলেও ফিফটি ঠিকই পূর্ণ করেছেন তামিম।

আউট হওয়ার পূর্বে তামিম ইকবাল করেছেন ৬২ রান। ৮৮ বলে খেলা তার এই ইনিংসটি ৯টি চারে সাজানো।

এদিন ব্যাটিংয়ে নামার আগে আট হাজারি ক্লাবে পৌঁছানোর জন্য তামিম দরকার ছিল ৫৭ রান। ইনিংসের ২৪তম ওভারের শেষ বলে চার হাঁকিয়ে তামিম ইতিহাসের পাতায় নিজেকে জড়িয়ে নেন। বাংলাদেশের প্রথম ও আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩তম ক্রিকেটার হিসেবে তামিম ওয়ানডেতে আট হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নগদ অর্থের ব্যবহার কমাতে স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক

প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে তামিমের আট হাজার

আপডেট সময় ০৪:০০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২