ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভিক্ষার আড়ালে হেরোইন ব্যবসা; মিলল ১০০ পুরিয়া

আকাশ জাতীয় ডেস্ক:

মায়ের অসুস্থতার কথা বলে রাজধানীর বিভিন্ন যানবাহন ও দোকানে ভিক্ষা করতেন মো. সেলিম ও মো. মামুন মিয়া। এর আড়ালে চালাতেন হেরোইন ব্যবসা।

ভিক্ষাবৃত্তির আড়ালে এমন অপরাধের দায়ে তাদের গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকালে উত্তরা পশ্চিম থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার (৩ আগস্ট) ১০০ পুরিয়া হেরোইনসহ (১০ গ্রাম) সেলিম ও মামুনকে উত্তরা আব্দুল্লাহপুর পুলিশ বক্সের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা নিজেদের মায়ের অসুস্থতার কথা বলে বিভিন্ন যানবাহন ও দোকানে ভিক্ষা করতেন।

ভিক্ষার টাকা দিয়ে মাদক কিনে আবার সেসব বিক্রি করতেন তারা। তাদের কাছ থেকে পাওয়া হেরোইন জব্দ করা হয়েছে।

ওসি মহসীন আরও জানান, বুধবার রাতে আব্দুল্লাহপুর পুলিশ বক্সে কর্তব্যরত পুলিশ সদস্যদের কাছে মায়ের অসুস্থতার কথা বলে ভিক্ষা চান সেলিম ও মামুন। এ সময় তাদের কাছ থেকে চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখতে চান পুলিশ সদস্যরা। তাদের বক্তব্য ও চিকিৎসাপত্রের মিল না থাকায় সন্দেহ জাগে পুলিশ সদস্যদের মনে। এরপর তাদের তল্লাশী করা হয়। এ সময় দুজনের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে, মাদক বিক্রয়ের পাশাপাশি তারা সেবনও করতেন। দুজনের কাছ থেকে আরও তথ্য নেওয়ার চেষ্টা চলছে। উত্তরা পশ্চিম থানায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভিক্ষার আড়ালে হেরোইন ব্যবসা; মিলল ১০০ পুরিয়া

আপডেট সময় ০৭:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২