ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লুঙ্গি পরা সেই ব্যক্তিকে পরিবারসহ সিনেমা দেখার আমন্ত্রণ স্টার সিনেপ্লেক্সের

আকাশ জাতীয় ডেস্ক: 

সম্প্রতি লুঙ্গি পরা এক ব্যক্তির ভিডিও ভাইরাল হয়েছে। সিনেমা হলের সামনে দাঁড়ানো ওই ব্যক্তি জানান, লুঙ্গি পরার কারণে তার কাছে সিনেমার টিকিট বিক্রি করা হয়নি। এ ঘটনায় বিবৃতিতে দিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানায়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ঘটনাটি সম্ভবত একটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝির ফলাফল। আমরা এই ঘটনাটি ঘটতে দেখে গভীরভাবে দুঃখিত এবং আমাদের নজরে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি কৃতজ্ঞ। আমরা এই ভদ্রলোককে তার পরিবারের সাথে আমাদের সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ দেখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই’।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বিবৃতিতে আরও লিখেছে, ‘আমরা এই ঘটনাটি তদন্ত করছি যেন ভবিষ্যতে এই ধরনের ভুল বোঝাবুঝি না হয়। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ’।

তারা আরও দাবি করেছে, স্টার সিনেপ্লেক্স গ্রাহকদের সাথে কোনো কিছুর উপর ভিত্তি করে বৈষম্য করে না। তাদের এমন কোনো নিয়ম বা নীতি নেই যা একজন ব্যক্তিকে লুঙ্গি পরার কারণে টিকিট কেনার অধিকারকে অস্বীকার করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লুঙ্গি পরা সেই ব্যক্তিকে পরিবারসহ সিনেমা দেখার আমন্ত্রণ স্টার সিনেপ্লেক্সের

আপডেট সময় ০৬:১৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২