ঢাকা ০২:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সোহানের ভাগ্য ঝুলছে সিঙ্গাপুরে

আকাশ স্পোর্টস ডেস্ক: 

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজটি নুরুল হাসান সোহানের নেতৃত্বে খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির সময় আঙুলের চোটে পড়ে গোটা সফর থেকেই ছিটকে পড়েন এ উইকেটরক্ষক-ব্যাটার।

শেষ টি-টোয়েন্টি না খেলে দেশে ফিরে এসেছেন সোহান। এ উইকেটকিপার-ব্যাটারের লক্ষ্য এখন এশিয়া কাপ খেলার। কিন্তু তার আগে আঙুলের চিড় সারবে কি?

সে প্রশ্নের জবাব পাওয়া যাবে সিঙ্গাপুরে।

সূত্রের খবর, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাবেন। সেখানেই সিদ্ধান্ত হবে, সোহানের চোট আক্রান্ত আঙুলে অস্ত্রোপচার লাগবে কিনা।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘আমরা ইংল্যান্ডের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি। কেউ অস্ত্রোপচারের পক্ষে আবার কেউ না। এ জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি।’

জানা গেছে, সিঙ্গাপুরে উড়াল দিতে ভিসার অপেক্ষায় আছেন সোহান। তার সঙ্গে যাবেন ডাক্তার দেবাশীষও। সিঙ্গাপুরের র্যা ফেলস হাসপাতালে চিকিৎসক দেখানো হবে। এর পর বোঝা যাবে আঙুলের অবস্থা কোন পর্যায়ে।

অস্ত্রোপচার করতে হলে মাঠে নামার অপেক্ষা আরও বাড়তে পারে সোহানের। সে ক্ষেত্রে সিঙ্গাপুরে ঝুলে আছে সোহানের ভাগ্য। তবে অস্ত্রোপচার লাগবে না বলে আশাবাদী সোহান।

তিনি বললেন, ‘ইনশাল্লাহ সিঙ্গাপুর যাব। এখনো ভিসা প্রসেসিংয়ের দিকে তাকিয়ে থাকতে হবে। অস্ত্রোপচার নাও লাগতে পারে, আশা করি এশিয়া কাপের আগে ঠিক হব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সোহানের ভাগ্য ঝুলছে সিঙ্গাপুরে

আপডেট সময় ০৬:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২