ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সন্তানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি পরীমনির

আকাশ বিনোদন ডেস্ক : 

আর মাত্র দুই মাসের অপেক্ষা। সেপ্টেম্বরের শেষ দিকে কিংবা অক্টোবরের শুরুতে চিত্রনায়িকা পরীমনির কোল জুড়ে আসতে চলেছে সন্তান। প্রথমবার মা হচ্ছেন আলোচিত এই অভিনেত্রী। পরীমনির মনে তাই বাঁধভাঙা উচ্ছ্বাস। ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি।

অনাগত সন্তানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নায়িকার। ছোট্ট সোনামণির জন্য এরইমধ্যে তিনি কিনে ফেলেছেন ছোট্ট ছোট্ট পোশাক, খেলনা এবং যাবতীয় যা যা লাগে সব। ফেসবুকে একটি ভিডিও ও কয়েকটি ছবি পোস্ট করে সেসব অনুরাগীদের দেখিয়েও দিয়েছেন অভিনেত্রী।

ভিডিও এবং ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘তার আসার আয়োজন।’ ভিডিও এবং ছবিতে দেখা গেছে, বিছানায় স্বামী শরীফুল ইসলাম রাজের কোলে শুয়ে আছেন পরীমনি। পাশে অনাগত সন্তানের জন্য সাজানো ড্রেস, জুতা এবং খেলনাসহ নানা জিনিস। কিছুই বাদ দেননি।

এদিকে, অনাগত সন্তানের নামও ঠিক করে ফেলেছেন রাজ-পরী। ছেলে হলে নাম হবে ‘রাজ্য’ আর মেয়ে হলে নাম রাখবেন ‘রাণী’। অর্থাৎ, এই দম্পতি জানেন না তাদের সংসারে ছেলে নাকি মেয়ে আসছেন। কারণ, তাদের দাবি, তারা নাকি জানার চেষ্টাই করেননি ছেলে নাকি মেয়ে হবে।

এর কারণ সম্পর্কে কিছুদিন আগে পরীমনি সংবাদমাধ্যমকে বলেছিলেন, ছেলে নাকি মেয়ে হবে তা যদি আগেই জেনে ফেলে, তাহলে তো আসল মজাটাই ফুরিয়ে গেল। যখন সন্তান হবে, তখনকার যে অনুভূতি, সেটা তখনই পেতে চাই। তাছাড়া ছেলে-মেয়ে কোনো বিষয় নয়, মা হচ্ছি এটাই বড় কথা’

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরীফুল রাজ। চলতি বছরের ১০ জানুয়ারি সে খবর প্রকাশ করেন ফেসবুকে। সে সময়ই পরীমনি জানান, তিনি রাজের সন্তানের মা হতে চলেছেন। এর কয়েকদিন পর পরীমনির বনানীর বাসায় ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হয়।

গত বছর গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে একে অন্যের প্রেমে পড়েন রাজ ও পরী। মাত্র এক সপ্তাহ সম্পর্কের পর নেন বিয়ের সিদ্ধান্ত। এখন হতে চলেছেন সন্তানের অভিভাবক। আপাতত নতুন অতিথির আগমনের অপেক্ষায় এই তারকা দম্পতি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সন্তানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি পরীমনির

আপডেট সময় ০৭:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২