ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু

আকাশ জাতীয় ডেস্ক: 

ভোলায় পুলিশের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টার আগেই বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন।

সমাবেশের জন্য ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। এ প্রতিবেদন লেখার সময় সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছিলেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঞ্চালনা করছেন উত্তর ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম এবং রফিকুল আলম মজনু। প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে সমাবেশের কারণে প্রেসক্লাবের সামনের রাস্তা দিয়ে সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সমাবেশের আশপাশে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু

আপডেট সময় ১২:১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২