ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যার হুমকি, উদ্ধার করলেন ইউএনও

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রেমিকার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর দরিদ্র বাবা-মায়ের কথা না ভেবে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি দেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতার আকাশ সরকার (২৩)। এক পর্যায়ে নিজ ঘরের দরজা আটকে দিয়ে বেশ কিছু ঘুমের বড়িও সেবন করেন তিনি।

জেলার আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেসবুক লাইভে বিষয়টি দেখার পর সোমবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামকে অবহিত করেন।

খবর পেয়ে ইউএনও খন্দকার রবিউল ইসলাম তাৎক্ষণিক নলতায় ওই যুবকের বাড়িতে গিয়ে আবেগ তাড়িত আকাশ সরকারকে কাউন্সেলিং করেন।

অসুস্থ ওই যুবক কোনোভাবেই ঘর থেকে বেরুতে বা কথা শুনতে চাচ্ছিলেন না। তবুও অব্যাহত চেষ্টা চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম তাকে ফেরাতে সক্ষম হয়েছেন।

তিনি তাকে এই বলে আশ্বস্ত করেছেন যে, তার প্রতি যদি কোনো অন্যায় হয়ে থাকে বা তার সঙ্গে প্রতারণা করা হয়ে থাকে, তবে ন্যায়বিচার করা হবে।

এই প্রতিশ্রুতি দেওয়ার একপর্যায়ে আকাশ সরকারের কাছ থেকে জানা যায় তিনি ইতোমধ্যে বেশকিছু ঘুমের ওষুধ সেবন করেছেন। এরপর তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখন সেখানে তিনি চিকিৎসাধীন।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যার হুমকি, উদ্ধার করলেন ইউএনও

আপডেট সময় ১০:৫৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২