ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামীকে গলাকেটে হত্যা, পালালেন কথিত স্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসা থেকে নুর বিশ্বাস (২৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের কথিত স্ত্রী পলাতক রয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকার মা হোটেলের পেছনে স্থানীয় দেলোয়ারের বাড়ির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, প্রায় ২/৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।

নিহত নূর বিশ্বাসের গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার হোগলডাঙ্গা এলাকায়। তার বাবার নাম বাহাদুর বিশ্বাস। তিনি ওই এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। তবে তার কথিত স্ত্রীর নাম পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে নিহতের ভগ্নিপতি জাকির হোসেন বলেন, গত ১৪ জুলাই নিজ এলাকায় পারিবারিকভাবে বিয়ে হয় নূর বিশ্বাসের। বিয়ের তিন দিন পর স্ত্রীকে গ্রামে রেখে ঢাকায় আসেন তিনি। রবিবার নূরের মোবাইল নাম্বার থেকে নারীকন্ঠে একজন আমাকে ফোন দিয়ে জানায় নূর বিশ্বাসকে জিরাবোর একটি ঘরে আটকে রাখা হয়েছে আমরা এসে যেন তাকে সেখান থেকে নিয়ে যাই। পরে সোমবার বিকালে আমরা গ্রাম থেকে এখানে পৌঁছে নূর বিশ্বাসের মরদেহ দেখতে পাই।

বাড়ির মালিক দেলোয়ার হোসেন বলেন, গত বৃহস্পতিবার (২৮জুলাই) নিহত নূর বিশ্বাস এবং তার কথিত স্ত্রী স্বামী-স্ত্রী পরিচয়ে আমার বাড়িতে বাসা ভাড়া নেয়। শুক্রবার ঘর ধোয়ামোছা করে বাসায় ওঠেন তারা। শনিবারও নূর হোসেনকে রিকশা চালাতে দেখেছি আমি। সোমবার বাড়ি থেকে তার আত্মীয় স্বজন এসে ঘর খুলে তার মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি বটি জব্দ করা হয়েছে। তাকে বটি দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- নিহতের কথিত স্ত্রীই তাকে হত্যা করে পালিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পাশাপাশি নিহতের কথিত স্ত্রীর পরিচয় শনাক্ত করে আইনের আওতায় নেওয়ার চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামীকে গলাকেটে হত্যা, পালালেন কথিত স্ত্রী

আপডেট সময় ০৯:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২