ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সিরিজ নির্ধারণী ম্যাচে ফিরছেন রিয়াদ, অধিনায়ক মোসাদ্দেক

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিশ্রাম কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে অধিনায়ক হিসেবে নয়; ইনজুরিতে আক্রান্ত হওয়া নুরুল হাসান সোহানের বদলি হয়ে।

এদিকে শেষ ম্যাচে টাইগারদের নেতৃত্ব পেয়েছেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট শিকার করা মোসাদ্দেক হোসাইন সৈকত। সোমবার (০১ আগষ্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

অধিনায়ক হিসেবে প্রথম জয় পেয়েই দুঃসংবাদ পেয়েছেন নুরুল হাসান সোহান। আঙুলের চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন চোট পান সোহান। হাসান মাহমুদের বলে কিপিং করার সময় আঙুলে ব্যথা পান তিনি। পরে এক্সরে করা হলে তর্জনীতে চিড় ধরা পড়ে তার।

চোট পাওয়া সোহান আজ সোমবার (০১ আগষ্ট) হারারে থেকে দেশের উদ্দেশে যাত্রা করবেন। এখানে এসে বিসিবির মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে থাকবেন তরুণ এই উইকেটরক্ষক ব্যাটার।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ১৭ রানের জয় পায় জিম্বাবুয়ে। দ্বিতীয়টিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৭ উইকেটে জয়লাভ করে টাইগাররা। সিরিজ জিততে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিততেই হবে তাদের। মোসাদ্দেকের নেতৃত্বে বাংলাদেশ কি পারবে? তা এখন দেখার বিষয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিরিজ নির্ধারণী ম্যাচে ফিরছেন রিয়াদ, অধিনায়ক মোসাদ্দেক

আপডেট সময় ০৬:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২