ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

শিশুর কান্না শুনে ঘরে মিলল যুবকের লাশ, স্ত্রী উধাও

আকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইল শহরের বিশ্বাসবেতকা ধোপাপাড়া এলাকায় আবু সাইদ (৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। শিশুর কান্না শুনে ঘরে গিয়ে সাইদের লাশ দেখতে পান স্থানীয়রা। এ সময় তার স্ত্রীকে পাওয়া যায়নি।

খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী হৃদয় বানু আত্মগোপনে রয়েছে। আবু সাইদ সদর উপজেলার তারটিয়া গ্রামের ওমর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আবু সাইদ তার প্রথম ঘরের স্ত্রী সন্তান রেখে হৃদয় বানুকে বিয়ে করেন। হৃদয় বানুর এর আগে বিয়ে হয়েছিল। ছয় মাস আগে শহরের বিশ্বাস বেতকা ধোপাপাড়া এলাকায় তারা দুজনে হুমায়ুনের বাড়িতে বাসা ভাড়া নেয়। সেখানে হৃদয় বানু থাকতো। মাঝে মাঝে আবু সাইদ তার কাছে যেত।

বৃহস্পতিবার সকালে শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয় তাদের ঘরে যায়। আবু সাইদের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের পাশে ৭ মাসের একটি মেয়ে শিশু কান্না করছিল।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাইদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী পলাতক আছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

শিশুর কান্না শুনে ঘরে মিলল যুবকের লাশ, স্ত্রী উধাও

আপডেট সময় ০৬:০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২