ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যাট হাতে অনন্য নজির শিখর ধাওয়ানের, ভাঙলেন ধোনির রেকর্ড

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ওয়েস্ট ইন্ডিজকে ওডিআই সিরেজে হোয়াইটওয়াশ করেছে ভারতী। তৃতীয় ওয়ানডেতে উইন্ডিজকে ১১৯ রানে হারিয়েছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতের হয়ে বোলার ও ব্যাটসম্যানরা অসাধারণ পারফরম্যান্স করেছেন।

ভারতের অধিনায়ক শিখর ধাওয়ান দারুণ ছন্দে রয়েছেন। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় রেকর্ড গড়ে ফেলেছেন নিজের নামে। যার হাত ধরে তিনি কিংবদন্তি মাহিন্দ্র সিং ধোনিকেও পেছনে ফেলেছেন।

শিখর ধাওয়ানের হাজার রান পূরণ-

ভারতীয় দলের অধিনায়ক শিখর ধাওয়ান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৪ বলে ৫৮ রান করেন, যার মধ্যে ছিল ৭টি চার। হেডেন ওয়ালশের বলে আউট হন ধাওয়ান। কিন্তু তার ৫৮ রানের ইনিংসের হাত ধরে ধাওয়ান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১,০০০ রান পূর্ণ করেন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ধাওয়ান সব সময়ই ঝড় তোলেন। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে অভিজ্ঞ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। যে কারণে শিখর ধাওয়ানকে অধিনায়ক করা হয়েছে।

পিছনে ফেললেন ধোনি-আজহারকে-

শিখর ধাওয়ান এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে মোট ১০১২ রান করেছেন। সেই সঙ্গে মাহিন্দ্র সিং ধোনি এবং মোহাম্মদ আজহারউদ্দিনকে পিছনে ফেলেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধোনির সংগ্রহ ১০০৬ রান এবং আজহারউদ্দিন ৯৯৮ রান করেছেন। বুধবার তৃতীয় ওডিআই ম্যাচে ধাওয়ান ৭টি চার মেরেছিলেন, যার ফলে তিনি তার ওয়ানডে ক্যারিয়ারে ৮০০টি চার পূর্ণ করলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ব্যাট হাতে অনন্য নজির শিখর ধাওয়ানের, ভাঙলেন ধোনির রেকর্ড

আপডেট সময় ০১:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২