ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরাজগঞ্জে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের তাড়াশে জিল্লুর রহমান (৪৫) নামে এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হামকুড়িয়া স্কুলপাড়া গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জিল্লুর রহমান তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া স্কুলপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে।

তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফজলে আসিক জানান, দীর্ঘদিন হলো কৃষক জিল্লুর রহমান মানসিক রোগে ভুগছিলেন। এলাকার একটি জমি বেচাকেনাকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে কৃষক জিল্লুর রহমানের বিরোধ চলছিল। কিছুদিন আগে জিল্লুর রহমানকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে কয়েকদিন হলো তাকে বাড়িতে আনা হয়েছে।

শনিবার রাতে কৃষক জিল্লুর ঘুমাতে যান। পরে রোববার সকালে তার নিজ ঘরে গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা

আপডেট সময় ০১:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭