ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টেস্ট ‘সিংহাসনের’ আরও কাছে বাবর আজম

আকাশ স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‌্যাংকিং অনুযায়ী টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান এই মুহূর্তে বাবর আজম। এবার টেস্ট র‌্যাংকিংয়েও সিংহাসনের খুব কাছে চলে এলেন পাকিস্তানের অধিনায়ক।

শ্রীলংকার বিপক্ষে গলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে (১১৯) সেঞ্চুরি ও ফিফটির (৫৫) সুবাদে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথকে চারে পাঠিয়ে তিনে উঠে এসেছেন বাবর আজম।

টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকার এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। দ্বিতীয় স্থান ধরে রেখেছেন মার্নাস ল্যাবুশান। ঋষভ পন্ত রয়েছেন পাঁচ নম্বরে।

টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে একধাপ উঠে এসে তৃতীয় স্থানে পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি। এক্ষেত্রে তিনি পিছনে ফেলেছেন ভারতীয় তারকা পেসার জসপ্রিত বুমরাহকে।

বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা পেসার প্যাট কামিন্স। দ্বিতীয় স্থানে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। পাঁচ নম্বরে রয়েছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।

আইসিসির টেস্ট অলরাউন্ডারদের তালিকার প্রথম ও দ্বিতীয় পজিশনে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। তিনে রয়েছেন সাকিব আল হাসান। চার নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। পাঁচে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

টেস্ট ‘সিংহাসনের’ আরও কাছে বাবর আজম

আপডেট সময় ০৯:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২