ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ৭

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার জেলার চান্দিনায় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন নিহত হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোবাবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার নুরীতলায় এ দুর্ঘটনা ঘটে।

জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি-কুমিল্লা সার্কেল) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। এখন পর্যন্ত সাতটি লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। উদ্ধার কাজ চলছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান এএসপি। দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছেছে। এদিকে এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী

কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ৭

আপডেট সময় ০১:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭