ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ডিএনসিসিকে আরও আধুনিকায়ন করা হবে : মেয়র

আকাশ জাতীয় ডেস্ক: 

শহর ভিন্ন ভিন্ন হলেও সমস্যা একই। এই সব সমস্যা সমাধানে যে সব শহর ইতোমধ্যে সফল হয়েছে তাদের বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আরও আধুনিকায়ন করা হবে। অনুরূপ জনবহুল এই ডিএনসিসির নানাসমস্যা সমাধানে আমরা যেভাবে সফলতা পেয়েছি সেই বাস্তব অভিজ্ঞতা অন্যদের সাথে বিনিময় করতে হবে।

অভিজ্ঞতা আদান-প্রদান এবং বাস্তব জ্ঞান বিনিময়ের মাধ্যমে আমরা একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে চাই। মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীর দি ওয়েস্টিন হোটেলে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘কমার্সিয়াল ‘ল ডিপার্টমেন্ট প্রোগ্রাম’র (সিএলডিপি) উদ্যোগে আয়োজিত ৩ দিনের কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, ‘সিএলডিপি কর্তৃক আয়োজিত এই কর্মশালা ডিএনসিসি কর্মকর্তাদের ভবিষ্যৎ জীবনে সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে কাজে লাগবে। এ সময় তিনি কর্মশালাটি আয়োজনের জন্য সিএলডিপির প্রতিনিধিদের ধন্যবাদ দিয়ে বলেন, সামনের দিনগুলোতে আর কোন কোন ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। সবার সহযোগিতায় পৃথিবীটা সুন্দর হয়ে ওঠবে।

সিএলডিপি’র পক্ষ থেকে সিএলডিপির উপপ্রধান জো ইয়াং এবং মায়ামি ডেট কাউনটির সাবেক কর্মকর্তা হোসে গলন উপস্থিত ছিলেন। ডিএনসিসির পক্ষ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও প্রধান প্রকৌশলীসহ বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডিএনসিসির কর্মকর্তাদের নগর ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা বাড়াতে সিএলডিপি এবং ডিএনসিসির যৌথ আয়োজনে তিন দিনব্যাপী এই কর্মশালায় ডিএনসিসির মোট ১২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশ নেওয়া কর্মকর্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ডিএনসিসিকে আরও আধুনিকায়ন করা হবে : মেয়র

আপডেট সময় ১০:৪৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২