ঢাকা ০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী মহানগরীতে ড্রেনের ভিতর থেকে এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে নগরীর শিরোইল কলোনী এলাকার একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নগরীর বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবদুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিরোইলে রেলের ওয়ার্কশপের মাঠের পাশের একটি ড্রেনের ভিতর মরদেহটি পড়েছিল। বেলা ১১টার দিকে স্থানীয়রা সেটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, মরদেহ দেখে মনে হয়েছে শুক্রবার দিবাগত রাতেই শিশুটির জন্ম হয়েছিল। শিশুটির বাবা-মায়ের সন্ধান চলছে। না পাওয়া গেলে ময়নাতদন্তের পর মরদেহটি অজ্ঞাত হিসেবে দাফন করা হবে।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, সম্ভবত এটি ‘আনওয়ানটেড চাইল্ড’। তাই কেউ ফেলে গেছে। তবে শিশুটিকে মৃত অবস্থায় ফেলে গিয়েছিল নাকি জীবিত অবস্থায় তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৩৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭