ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদ্মার পর মারা গেল সেতু, সুস্থ আছে স্বপ্ন

আকাশ জাতীয় ডেস্ক: 

একই সঙ্গে জন্ম নেয়া শিশু পদ্মার পর মারা গেল সেতু। এখন বেঁচে রইল কেবল স্বপ্ন।

গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউপির কৃষ্টবাটি গ্রামের নিজ বাড়িতে শিশু সেতুর মৃত্যু হয়। এর আগে শনিবার বিকাল ৫টার দিকে মারা যায় আরেক শিশু পদ্মা।

এর আগে গত ১৮ জুলাই দিনাজপুরের বিরামপুর শহরের ডা. ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে এক সঙ্গে তিনকন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন সাদিনা বেগম (৩২)।

স্বপ্নের পদ্মা সেতুকে স্মরণীয় করে রাখতে জন্ম নেওয়া তিন শিশুর নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। জন্মের ৬ দিন পর একে একে তিন শিশুর মধ্যে দুই শিশুর মৃত্যু হলো।

স্বপ্ন, পদ্মা ও সেতুর বাবা জাহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে ভালোবেসে বাংলাদেশের ১৮ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর নামে আমার তিন মেয়ের নাম রেখেছিলাম স্বপ্ন, পদ্মা ও সেতু। শনিবার বিকেলে হঠাৎ দ্বিতীয় মেয়ে পদ্মা মারা যায় ও রবিবার রাত সাড়ে ৯টার দিকে তৃতীয় মেয়ে সেতুও মারা গেল। এখন পর্যন্ত স্বপ্ন সুস্থ আছে। পরিবারের সবাই এখন প্রথম মেয়ে স্বপ্নকে নিয়ে চিন্তিত। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে স্বপ্নকে ভালো ডাক্তার দেখাব। স্বপ্নের মা পদ্মা ও সেতু দুই মেয়েকে হারিয়ে পাগলপ্রায়।

তিনি আরও বলেন, নরমাল ডেলিভারির মাধ্যমে স্বপ্ন, পদ্মা ও সেতুর জন্ম হয়। জন্মের পরে শিশুগুলোকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তারা সুস্থ হলে বাড়িতে নিয়ে আসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পদ্মার পর মারা গেল সেতু, সুস্থ আছে স্বপ্ন

আপডেট সময় ০৭:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২