ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান যাকাত ডেটাবেইজ ও ‘ যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই দেওয়া হয়: শাহজাহান চৌধুরী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা চুক্তি স্বাক্ষরের পরদিনই লেবাননে ইসরাইলি ড্রোন হামলা প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল

পিস্তল উঁচিয়ে চাঁদা দাবি, স্বর্ণালংকার-টাকা লুট

আকাশ জাতীয় ডেস্ক:  

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে সন্ত্রাসীরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকালে উপজেলার মুড়াপাড়া দক্ষিণ বাজারের পোদ্দার জুয়েলারি ওয়ার্কসে এ ঘটনা ঘটে।

এ সময় চাঁদার টাকা দিতে না চাইলে জুয়েলারি ওয়ার্কসের মালিক রানা পোদ্দারকে অস্ত্রের মুখে জিম্মি করে সন্ত্রাসীরা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুটে নেয়।

দোকানের সিসি ক্যামেরায় ধারণকৃত এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে ৮-১০ জন সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মুড়াপাড়া দক্ষিণবাজারের পোদ্দার জুয়েলারি ওয়ার্কস ঘিরে ফেলে। জুয়েলারি ওয়ার্কসের সামনের রাস্তার উভয় দিক তারা বন্ধ করে দেয়। এ সময় আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। পরে মুড়াপাড়ার হাউলীপাড়া এলাকার সেলিম মোল্লার ছেলে ফাহিম মোল্লা পিস্তল উঁচিয়ে জুয়েলারি ওয়ার্কসের মালিক রানা পোদ্দারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। রানা পোদ্দার টাকা দিতে অস্বীকার করায় পিস্তল উঁচিয়ে তাকে হুমকি দেওয়া হয়।

একপর্যায়ে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে ওয়ার্কসের মালিক ও কর্মচারীদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুটপাট করে। বাধা দিতে গেলে রানা পোদ্দারকে তারা বেধড়ক মারধর করে। এ সময় ডাকাত ডাকাত বলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পিস্তল প্রদর্শন করে পালিয়ে যায়।

পিস্তল উঁচিয়ে চাঁদা দাবিদার ফাহিম মোল্লা সন্ত্রাসী রাজিব বাহিনীর সক্রিয় সদস্য বলে এলাকাবাসী জানিয়েছেন।

এ ব্যাপারে পোদ্দার জুয়েলারি ওয়ার্কসের মালিক রানা পোদ্দার বাদী হয়ে দুজনের নামোল্লেখ ও অজ্ঞাত আরও ৮-৯ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

পিস্তল উঁচিয়ে চাঁদা দাবি, স্বর্ণালংকার-টাকা লুট

আপডেট সময় ১০:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২