ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘ফল নিয়ে ভেবে রাতের ঘুম নষ্ট করতে চাই না’

আকাশ স্পোর্টস ডেস্ক:  

সাকিব আল হাসান ছুটিতে থাকায় আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে।

প্রথমবার দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে সোহান বলেন, ফলাফল নিয়ে বেশি ভাবতে চাই না।

জাতীয় দলের হয়ে সাতটি টেস্ট, ছয়টি ওয়ানডে আর ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা সোহান বলেন, ফলাফল নিয়ে বেশি ভাবতে চাই না। আমার কাছে পদ্ধতিটাই বেশি গুরুত্বপূর্ণ। ফল নিয়ে ভেবে রাতের ঘুম নষ্ট করতে চাই না। সঠিক পদ্ধতি মেনে চলতে পারলে দলের পক্ষে ফলাফল আসা কঠিন হবে না।

২৮ বছরয় বয়সী এই তারকা ক্রিকেটার বলেন, সবার ক্রিকেট খেলার আলাদা ধরন রয়েছে। সবাই একইভাবে আগ্রাসী হতে পারে না। কিন্তু সবাই মিলে আগ্রাসী ক্রিকেট খেলা যায়। দল থেকে বাদ পড়ার ভয় না পেয়ে সবাই ডাকাবুকো ক্রিকেট খেলুক।

টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার পর সোহান বলেছেন, আমার খুব বেশি উত্তেজনা বা রোমাঞ্চ হচ্ছে না। এখন আর আমি আগের মতো অল্পতেই উত্তেজিত বা রোমাঞ্চিত হই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে আগেই জানিয়েছিল। প্রথমবার শুনে একটু বিস্মিত হয়েছিলাম। পরে মনে হয়েছে, এটা একটা দায়িত্ব। আমাকে দায়িত্ব পালন করতে হবে যথাযথভাবে।

তিনি আরও বলেন, সত্যি বলতে নেতৃত্ব নিয়ে দীর্ঘ কোনো পরিকল্পনা আমার নেই। আমি শুধু নিজের ক্রিকেট এবং উন্নতির পদ্ধতিতেই বেশি গুরুত্ব দিতে চাইছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘ফল নিয়ে ভেবে রাতের ঘুম নষ্ট করতে চাই না’

আপডেট সময় ০৯:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২