ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

রনির সঙ্গে কমলাপুর স্টেশনে অবস্থান নিলেন ডা. জাফরুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক: 

রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকার কমলাপুর রেলস্টেশনে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার বিকাল সোয়া ৫টার দিকে মহিউদ্দিন রনিকে নিয়ে ডা. জাফরুল্লাহ কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করার জন্য হুইল চেয়ারে বসে যেতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। পরে তিনি ভেতরে প্রবেশ করতে না দেওয়া পর্যন্ত স্টেশনের বাইরে অবস্থান নিয়ে থাকার ঘোষণা দেন।

এসময় সাংবাদিকদের ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রতিটি ভালো কাজের প্রতি আমাদের সমর্থন থাকে। আমি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে এখানে এসেছি। প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত আমি এখানেই অবস্থান নিয়ে থাকবো।

এদিকে আজও বিকাল ৪টার দিকে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করতে আসেন রনিসহ অন্যান্য শিক্ষার্থীরা। তবে বাধার মুখে তারা ঢুকতে পারেননি।

তাদের স্টেশনের ভেতরে ঢুকতে না দিতে সব ফটকের সামনে অবস্থান নেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা। তারা সবগুলো ফটক বন্ধ করে দেন।

এদিন রনির ৬ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে আরও অর্ধশতাধিক শিক্ষার্থীরা আসেন। স্টেশনের সবকটি ফটক বন্ধ থাকায় তারা স্টেশনের বাইরে রিকশাস্ট্যান্ড এলাকায় বসে পড়েন। সেখানে তারা দুর্নীতিবিরোধী স্লোগান দিতে থাকেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রনির সঙ্গে কমলাপুর স্টেশনে অবস্থান নিলেন ডা. জাফরুল্লাহ

আপডেট সময় ০৬:৪২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২