ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কমলাপুর স্টেশনে এবার রনিকে পচা ডিম নিক্ষেপ

আকাশ জাতীয় ডেস্ক:  

রেলওয়ের দুর্নীতি ও অনিয়ম নিয়ে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি ও তার সমর্থকদের কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকতে ফের বাধা দেওয়া হয়েছে। সেই সঙ্গে তার সমর্থকদের ওপর পচা ডিম নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, অবস্থান কর্মসূচির উদ্দেশ্যে বরাবরের মতো শনিবার (২৩ জুলাই) রনি ও তার সমর্থকরা অবস্থান নেওয়ার উদ্দেশ্যে কমলাপুর স্টেশনে যান। সেখানে, রেলওয়ের নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও আনসার সদস্যরা তাদের বাধা দিয়ে মূল ফটকসহ আশপাশের ফটকগুলো বন্ধ করে দেন।

পবর্তীতে কমলাপুর স্টেশনের ভেতরে ঢুকতে না পেরে রনি ও তার সমর্থকরা স্টেশনের মূল ফটকের সামনে প্রবেশপথে অবস্থান নেন। এ সময় যথারীতি তার হাতে শিকল ও ছোট কাঠের বোর্ডটি ছিল।

কিন্তু এমন সময় হঠাৎ রনি ও তার সমর্থকদের লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপ করেন কয়েকজন যুবক। সেসব ডিম মহিউদ্দিন রনির গায়ে না লাগলেও তার পাশে থাকা দুই সমর্থকের শরীরে পড়ে।

হামলার শিকার রনির এক বন্ধু বলেন, আমরা যথারীতি শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। হঠাৎই কয়েকজন এসে আমাদের গায়ে পচা ডিম ছুঁড়ে মারেন।

এ তথ্য নিশ্চিত করেছেন মহিউদ্দিন রনিও। তিনি বলেন, যতদিন রেলওয়ের দুর্নীতি বন্ধ হবে না, ততদিন আমার অবস্থান কর্মসূচি চলবে। যত বাধা আসুক, প্রতিবাদ কর্মসূচি বন্ধ করা হবে না।

তবে, এ ঘটনায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। ইতোমধ্যেই এ ঘটনায় দেশের বিভিন্ন প্রান্তে রনির সঙ্গে সংহতি জানিয়ে অনেকেই অবস্থান কর্মসূচি পালন করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কমলাপুর স্টেশনে এবার রনিকে পচা ডিম নিক্ষেপ

আপডেট সময় ১১:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২