ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

বাসর রাতে পুকুরে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

বাসর রাতে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ হারিয়েছেন মাকসুদুর রহমান জিমাম নামে এক যুবক।

শুক্রবার (২২ জুলাই) শেষ রাত থেকে শনিবার (২৩ জুলাই) ভোর ৪টার মধ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জিমাম সুনামগঞ্জ পৌর শহরের আরপিন নগরের মো. মজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার বিয়ের পর শ্বশুর বাড়িতে থেকে যান জিমাম। সেদিন ছিল জিমামের বাসর রাত। শেষরাতে তিনি ওই বাড়ির পাশে আকবর আলী নামে এক ব্যক্তির পুকুরে গোসল করতে যান। এরপর অনেকক্ষণ পরও তিনি ঘরে না ফেরায় তাকে ডাকতে স্বজনদের পুকুরপাড়ে পাঠান নববধূ। তখন তারা গিয়ে পুকুরে জিমামের মরদেহ ভাসতে দেখেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কনের বাড়ির লোকজনের দাবি, গোসল শেষে পুকুর থেকে পাড়ে ওঠার সময় হোঁচট খেয়ে পানিতে পড়ে গেলে তলিয়ে মারা যান তিনি।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর এ তথ্য নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

বাসর রাতে পুকুরে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৪:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২