ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আমদানিনির্ভর জ্বালানি নীতির ফলে দেশের বিদ্যুৎখাত সংকটে পড়েছে’

আকাশ জাতীয় ডেস্ক:

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত এক সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, দেশের গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে যথাযথ ভূমিকা না নিয়ে, কমিশন এজেন্ট ও কিছু গোষ্ঠীকে সুযোগ দিতে আমদানিনির্ভর জ্বালানি নীতির ফলে দেশের বিদ্যুৎখাত সংকটে পড়েছে। সরকারের ভুল নীতি ও দুর্নীতির দায় জনগণ নেবে না।

নেতৃবৃন্দ বলেন, জনগণের টাকা খরচ করা হবে অথচ ওই টাকা খরচ নিয়ে যাতে প্রশ্ন করা, আইনি ব্যবস্থা না নেওয়া যায়- সেজন্য দায়মুক্তি আইন করা হয়েছে। নেতৃবৃন্দ জ্বালানি খাতের দায়মুক্তি আইন বাতিল, ভুল নীতি ও দুর্নীতির সাথে জড়িতদের শাস্তি দাবি করেছেন।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় কমিটি ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় কমিটির ঢাকা মহানগর নেতা জুলফিকার আলী।

বক্তব্য রাখেন জাতীয় কমিটির অন্যতম সংগঠক অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক আব্দুস সাত্তার, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জাতীয় কমিটির ঢাকা মহানগর সমন্বয়কারী খান আসাদুজ্জামান মাসুম। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘আমদানিনির্ভর জ্বালানি নীতির ফলে দেশের বিদ্যুৎখাত সংকটে পড়েছে’

আপডেট সময় ১১:২২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২