ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

রেলের অব্যবস্থাপনা নিয়ে রনির আন্দোলনে ‘হামলার’ অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্দোলনরত শিক্ষার্থী মহিউদ্দিন রনি বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে ছয় দফা দাবি পূরণে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। কাজ না হওয়ায় বৃহস্পতিবার (২১ জুলাই) ফের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সহযোগীদের নিয়ে কমলাপুর রেলস্টেশন যান তিনি।

সেখানে ঢুকতে গেলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হাতাহাতি, ধাক্কাধাক্কি হয়। এ ঘটনাকে হামলা ও নৈরাজ্য বলে অভিযোগ করেন তারা।

ওই ঘটনার পর প্ল্যাটফর্মে প্রবেশের ফটকের সামনে অবস্থান নেন রনিরা। পরে রাজধানীর শাহবাগে এসে অবস্থান নেন রনি, তার সহপাঠী-বন্ধু ও অন্যান্য শিক্ষার্থীরা। এসব তথ্য নিশ্চিত করেছেন রনি নিজেই।

আন্দোলনকারী রনি জানান, ৬ দফা দাবি মানতে রেলওয়েকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু তারা অব্যবস্থাপনা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি। তাই একই দাবি আদায়ে সহপাঠী ও বন্ধুদের নিয়ে পুনরায় বিকেলে কমলাপুর রেলস্টেশনে যান। অবস্থান ঠেকাতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ আনসার সদস্যরা তাদের প্রবেশে বাধা দেয়। পরে রনির নেতৃত্বে শিক্ষার্থীরা মূল ফটকের সামনে অবস্থান নেন। এ সময় তাদের সঙ্গে হাতাহাতি, ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সহপাঠীদের নিয়ে রনি শাহবাগে আছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আজকের ঘটনা প্রসঙ্গে একটি স্ট্যাটাস পোস্ট করেন রনি। লেখেন- ‘অনেক সহ্য করেছি আর না। শান্তিপূর্ণ অবস্থান করে প্রতিরোধ করার চেষ্টা করেছি কিন্তু ওরা মেরেছে। আমার ভাই-বোনদের গায়ে হাত দিয়েছে। এবার হবে প্রতিশোধ। বাংলাদেশের যে যে প্রান্তে আছেন শাহবাগে চলে আসেন। এবার কথার পিঠে কথা হবে, থাপ্পড়ের বদলে থাপ্পড় হবে হামলার বদলে পালটা হামলা হবে। তবুও ওদের দুর্নীতিকে ধ্বংস করবোই ইনশাআল্লাহ।

যেসব দাবীতে রনি কর্মসূচি চালাচ্ছেন তার মধ্যে রয়েছে-

-টিকিট ব্যবস্থাপনায় সহজ ডটকমের হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে; হয়রানির ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা নিতে হবে।

-যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ করতে হবে।

-অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করতে হবে। সেই সাথে অনলাইন-অফলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

-যাত্রী চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে ট্রেনের সংখ্যা বাড়ানোসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।

-ট্রেনের টিকিট পরীক্ষক ও তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেল সেবার মান বাড়াতে হবে।

-ট্রেনে ন্যায্যমূল্যে খাবার বিক্রি, বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

গত ৭ জুলাই রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর স্টেশনে অবস্থান নেন মহিউদ্দিন রনি। ১৩ দিন ধরে তিনি সেখানে অবস্থান করেন। রনি ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

এর আগে, টিকিট না দিয়ে টাকা কেটে নেওয়ায় সহজ ডটকমের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন রনি। পরে, অভিযোগের প্রমাণ পাওয়ায় বুধবার (২০ জুলাই) এক শুনানিতে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে সহজ ডটকমকে তলব করা হয়। সেখানে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী জরিমানার ২৫ শতাংশ অর্থ পাবেন ভুক্তভোগী রনি।

এদিকে, তার বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট। দুদক তার দাবির বিষয়ে জানে কিনা; জানলে কী ব্যবস্থা নিয়েছে তাও জানতে চান হাইকোর্ট। একই দিনে লংমার্চ করে রেলপথ অধিদপ্তরে স্মারকলিপি দেন রনি।

রনির আন্দোলন শুরুতে তার একক হলেও পরবর্তীতে এটি ছড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। চট্টগ্রাম, জামালপুর, নোয়াখালী রেলস্টেশনে তার দাবীর সঙ্গে একাত্মতা জানিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেলের অব্যবস্থাপনা নিয়ে রনির আন্দোলনে ‘হামলার’ অভিযোগ

আপডেট সময় ১০:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২