ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান যাকাত ডেটাবেইজ ও ‘ যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন

কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা কারাগারে

আকাশ জাতীয় ডেস্ক: 

কলেজছাত্রীকে ধর্ষণ মামলার আসামি সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নাজমুল ইসলামকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক নাসিরুল হক আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। নাজমুল সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ী ইউনিয়নের দৌলতপুর গ্রামের শাহ আলমের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, নাজমুল ইসলাম স্থানীয় একটি কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তিনি প্রেমের নাটক ও বিয়ের প্রলোভনে ২০২০ সালের ২৬ ডিসেম্বর সকালে খোকশাবাড়ী ইউনিয়নের দিয়ার পাঁচিল গ্রামের ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল মান্নানের বাড়িতে ওই কলেজছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে ভিকটিমকে ওই বাড়ি থেকে বিদায় দিয়ে যোগাযোগ বন্ধ করে দেন।

এ ঘটনা ওই কলেজছাত্রী তার আত্মীয়-স্বজনদের অবগত করেন। পরে ভিকটিমের আত্মীয়-স্বজন এর বিচার চাইলে নাজমুলের পরিবার প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাসহ বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টায় দৌড়ঝাঁপ শুরু করে। পরে এ ঘটনায় ২০২১ সালের ২৩ জানুয়ারি সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ভিকটিম পরিবার।

সদর থানার পুলিশ তদন্ত শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে চার্জশিট দাখিল করে। এই মামলায় আসামি ও তার সহযোগীরা হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। জামিন পেয়ে বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকিসহ নানাভাবে ভয়ভীতি দেখানো শুরু করেন। এমন পরিস্থিতে ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি পিটিশন দায়ের করলে আসামি নাজমুলকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা কারাগারে

আপডেট সময় ১১:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২