ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

বিয়ে করবেন শাকিব খান, ফিরছেন দেশে

আকাশ বিনোদন ডেস্ক : 

দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে আছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। এবার দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, দেশে ফিরে বিয়ে করবেন বলেও জানান তিনি।

নিউইয়র্কে থেকে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শাকিব। সেখানে তিনি জানান, কয়েকদিনের মধ্যেই দেশে ফিরবেন তিনি। আর দেশে ফিরে আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসবেন এই নায়ক। তার জন্য পাত্রীও দেখা হচ্ছে।

এ ব্যাপারে শাকিব বলেন, চলার পথে একান্ত আপন কারও সহযোগিতা সবার প্রয়োজন, তাই পরিবার আমার জন্য পাত্রী খুঁজছে। হাতের সব কাজ শেষ করে হয়তো আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারি।

এর আগে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে করেছিলেন শাকিব খান । একসঙ্গে কাজ করতে গিয়ে তারা প্রেমে পড়েন। এরপর ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে করেন এই তারকা জুটি। তবে সে সময় বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন তারা।

২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টিভি চ্যানেলে ছয় মাসের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে অপু বিশ্বাস হাজির হলে ওই জুটির বিয়ের খবর সামনে এসে। সে সময় বিষয়টি নিয়ে তুমুল আলোচনাও হয়। অবশ্য সব স্বীকার করে নেন শাকিব খান।

তবে কিছুদিন পরই ভেঙে যায় শাকিব-অপুর সংসার। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাদের বিচ্ছেদ কার্যকর হয়। বর্তমানে ছেলে আব্রাম রয়েছেন অপুর কাছে।

এদিকে অপুর সঙ্গে সম্পর্ক ভাঙার পর চিত্রনায়িকা বুবলীর সঙ্গে শাকিবের প্রেমের গুঞ্জন ওঠে। এক পর্যায়ে তাদের বিয়ের গুঞ্জনও শোনা যায়। তবে তারা দুজনই বিষয়টি অস্বীকার করে আসছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বিয়ে করবেন শাকিব খান, ফিরছেন দেশে

আপডেট সময় ১০:১৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২