ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির

দুই মুখওয়ালা বাছুরের জন্ম, উৎসুক জনতার ভিড়

আকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের চিরিরবন্দরে একটি গাভী দুই মুখ বিশিষ্ট বাছুরের জন্ম দিয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আব্দুলপুর গ্রামে এমদাদুল হকের বাড়িতে ওই বাছুরের জন্ম হয়। এখবর ছড়িয়ে পড়ায় বাছুরটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করছে।

গরুর মালিক মো. এমদাদুল হক বলেন, দীর্ঘদিন ধরে বাড়িতে ফ্রিজিয়ান জাতের গাভী গরুটি লালন পালন করে আসছি। গত সোমবার রাতে গরুটি একটি বাছুর প্রসব করে। বাছুরটির দুইটি মুখ রয়েছে। যা দেখতে অস্বাভাবিক। জন্মের পর থেকেই বাছুরটি সুস্থই আছে। তবে খাচ্ছে না।

উৎসুক জনতার একজন আব্দুলপুর গ্রামের সাখওয়াত হোসেন বলেন, মঙ্গলবার সকালে শুনলাম এমদাদুল ভাইয়ের গরুর দুই মুখ বিশিষ্ট একটি বাছুর জন্মেছে। সেটা এখনো বেঁচে আছে। তাই দেখেতে এলাম।

আব্দুলপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েনউদ্দিন শাহ্ বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি।

এ ব্যাপারে ভেটেরিনারী পল্লী চিকিৎসক মোবাশ্বেরর আলী শাহ্ বলেন, আমি এ গাভীটিকে জার্সি জাতের ভ্রুণ দিয়েছিলাম। গত সোমবার রাতে আমি বাছুরটি খালাস করে বের করেছি। তখনই লক্ষ্য করেছি এটি দুই মুখ বিশিষ্ট একটি বাছুর। বাছুরটি জন্মের পর থেকে খাচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

দুই মুখওয়ালা বাছুরের জন্ম, উৎসুক জনতার ভিড়

আপডেট সময় ১১:২১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২