ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই : ইসি মাছউদ বাবাকে হারিয়েও পরীক্ষা, ইকনের লেখাপড়ার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল আগামী ৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্যমাত্রা ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির

ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দিতে যাওয়ার পথে এক গৃহবধূ (২৬) ধর্ষণের শিকার হয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে মামলা দায়ের করেন।

এর আগে গত রোববার (২৬ ডিসেম্বর) উপজেলার গোবিন্দপুর সামার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের বিনোদপুর গ্রামের গৃহবধূ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (২৬ ডিসেম্বর) ৪র্থ ধাপে ইউপি নির্বাচনে পার্শ্ববর্তী লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের জয়পুর ইউনিয়নের বিনোদপুর আশ্রয়ন কেন্দ্রে ভোট দেওয়ার জন্য সকালে ওই গৃহবধূ তার দুই বছর বয়সী কন্যা সন্তানকে সাথে নিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন।

পথে চাটখিলের খিলপাড়া ইউনিয়নের ইটপুকুরিয়া পাটোয়ারী বাড়ির রিকশা চালক সরোয়ার হোসেন (২৮) তাকে ভোট কেন্দ্রে নিয়ে যাবে বলে রিকশায় উঠতে বলে। গৃহবধূ রিকশায় উঠলে তাকে গোবিন্দপুর গ্রামের সামার বাড়ির সামনে রাস্তার পার্শ্বে একটি খালি ভিটিতে জঙ্গলের আড়ালে নিয়ে ওই রিকশা চালক জোরপূর্বক ধর্ষণ করে। এসময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ

আপডেট সময় ০৬:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১