ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দ্বিতীয় দিন শেষেই জয়ের আভাস পাচ্ছে অস্ট্রেলিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ম্যাচের প্রথম দিনে ইংলিশদের ১৮৫ রানে অলআউট করেও স্বস্তিতে ছিল না অস্ট্রেলিয়া। জেমস অ্যান্ডারসনের সুইং দাপটে অজিদের প্রথম ইনিংস শেষ হয়েছে মাত্র ২৬৭ রানে।

৮২ রানে পিছিয়ে থেকে সোমবার (২৭ ডিসেম্বর) দ্বিতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নামে ইংল্যান্ড। তবে যথারীতি জ্বলে ওঠেন স্টার্ক-কামিন্স এবং অভিষিক্ত বোল্যান্ড।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বল হাতে ধ্বংসাত্মক হয়ে ওঠেন চল্লিশ ছুঁই ছুঁই বয়সের অ্যান্ডারসন। ২৩ ওভার বল করে ১০ মেডেনসহ মাত্র ৩৩ রানে নিয়েছেন ৪ উইকেট। অন্য দুই পেসার ওলি রবিনসন আর মার্ক উড নিয়েছেন ২টি করে উইকেট। অল-রাউন্ডার বেন স্টোকসের ঝুলিতে উঠেছে ১টি। অজিদের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছেন ওপেনার মার্কা হ্যারিস। আশ্চর্য হলেও সত্য যে, অজিদের ইনিংসে আর কেউ পঞ্চাশোর্ধ ইনিংস খেলতে পারেননি।

দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান অপর ওপেনার ডেভিড ওয়ার্নারের। ইংলিশরা প্রথম ইনিংসে খেলতে পেরেছিল ৬৫.১ ওভার। আর অজিরা খেলেছে ৮৭.৫ ওভার। তারপরও দ্বিতীয় দিন শেষে ম্যাচ এখন অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে। অলৌকিক কিছু না হলে এবারের অ্যাশেজ যাচ্ছে অজিদের ঘরেই। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনশেষে ইংলিশদের সংগ্রহ ৪ উইকেটে মাত্র ৩১ রান। তারা এখনও ৫১ রানে পিছিয়ে আছে।

আজও ইংল্যান্ডের ওপেনিং জুটি ব্যর্থ। হাসিব হামিদ (৭) আর জ্যাক ক্রাউলি (৫) কিছুই করতে পারেননি। ডেভিড মালান গোল্ডেন ডাক মেরেছেন মিচেল স্টার্কের বলে। জ্যাক লিচও ডাক মারেন। অধিনায়ক জো রুট ১২* এবং বেন স্টোকস ২* রানে অপরাজিত আছেন। ২টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক এবং স্কট বোল্যান্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দ্বিতীয় দিন শেষেই জয়ের আভাস পাচ্ছে অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৬:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১