ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওসমানীতে ৭ কোটি টাকার স্বর্ণের চালান জব্দ, আটক ৪

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবার প্রায় ৭ কোটি টাকা মূল্যের বিশালাকারের স্বর্ণের চালান জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা।

সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-২৪৮) আসা ৪ যাত্রীর কাছ থেকে স্বর্ণের চালানটি জব্দ করা হয়।

জব্দকৃত চালানে হোয়াইট গোল্ড (সাদা স্বর্ণ) রয়েছে বলেও জানা গেছে। স্বর্ণ চোরাচালানে জড়িত ৪ যাত্রীকে আটক করা হয়েছে। তাদের ৩ জনের বাড়ি সিলেট ও একজন হবিগঞ্জের বাসিন্দা।

আটকরা হলেন-হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেখ আব্দুল জলিলের ছেলে শেখ মো. জাহিদ, সিলেটের কানাইঘাট উপজেলার আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, একই উপজেলার মন্তাজ আলীর ছেলে বশির উদ্দিন ও নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ।

ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর কাস্টমসের উপ কমিশনার (ডিসি) মো. আল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকদের কাছ থেকে একটি করে স্বর্ণের আয়রন, জুসার মেশিন ও এয়ার কমপ্রেসার জব্দ করা হয়। এগুলো স্বর্ণ গলিয়ে তৈরি করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের পরিমাণ ১১ কেজি ২২০ গ্রাম। যার বাজার মূল্য ৭ কোটি ৭২ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আরেকটি হোয়াইট গোল্ড পাওয়া গেছে। এটা পরিক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানের ওই ফ্লাইটে আসা ৪ যাত্রী গ্রিন জোনে পৌঁছালে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা লাগেজ থেকে স্বর্ণ গলিয়ে তৈরি একটি করে আয়রন, জুসার মেশিন ও এয়ার কমপ্রেসার জব্দ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ওসমানীতে ৭ কোটি টাকার স্বর্ণের চালান জব্দ, আটক ৪

আপডেট সময় ০১:২০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১