ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশি তারকা ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই দেশের এক তারকা ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছে জুয়াড়িরা। ওই ক্রিকেটার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন।

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, কোনো ক্রিকেটার আমাদের দুর্নীতি দমন ইউনিটকে কিছু রিপোর্ট করেছেন কিনা, সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। এ ব্যাপারে আমাদের একটি ডিপার্টমেন্ট আছে। আশা করি, তারা উপযুক্ত ব্যবস্থা নেবে এবং আমাদের অবহিত করবে।

ক্রিকেট বোর্ডের এই সিইও মিডিয়াকে জানান, সব ক্রিকেটারকে এ ধরনের ঘটনা যথাসময়ে জানানোর ব্যাপারে সচেতন করা হয়েছে। ক্রিকেটাররা এগিয়ে এলে এ জাতীয় সমস্যা মোকাবেলা করা আমাদের জন্য সহজ হয়ে যায়।

আগামী ২১ জানুয়ারি বিপিএলের সপ্তম আসর মাঠে গড়ানোর কথা। তার আগে ২৭ ডিসেম্বর সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। প্লেয়ার বেচা-কেনার এ আসর থেকেই পছন্দের তারকাকে দলে ভেড়াবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশি তারকা ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব

আপডেট সময় ০৭:২১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১