ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইমরুলকে পারফর্ম করে দলে আসতে হবে: পাপন

আকাশ স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ দিন থেকেই ইমরুল কায়েসকে জাতীয় দলে নেওয়ার জোর দাবি জানাচ্ছেন সমর্থকদের একাংশ। এমনকি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও তাকে ফেরানোর কথা বলেছেন।

কিন্তু কিছুতেই যেন নির্বাচকদের নজরে পড়ছেন না এই বাঁহাতি ব্যাটার। তবে একটা উপায় বাতলে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আর সেই উপায় হলো নিয়মিত পারফর্ম করা।

বোর্ডের সভা শেষে ইমরুলের ফেরা নিয়ে প্রশ্নে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘পারফর্ম করেই জাতীয় দলে জায়গা করে নিতে হবে ইমরুলকে। ভালো পারফর্ম করলে যেকোনো ক্রিকেটারের জন্য জাতীয় দলের দরজা খোলা।

ইমরুলকে ওয়ানডে দলে নেওয়ার প্রয়োজনীয়তার কথা সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে বলেছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বিসিবি সভাপতিকে এই ইস্যুতে প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে পাপন বলেন, ‘এতদিন ধরে ইমরুলকে ছাড়া খেলছে, কোনোদিন এ কথা বলেনি। বিশ্বকাপে পারফরম্যান্স খারাপ হওয়ার পরই শুনছি এসব। এখানে ওয়ানডেও ছিল না। এর আগে কখনো বলেনি। এখন অনেকে অনেক কথা বলছে। ওয়ানডে অধিনায়ক (তামিম) চাইলেই তো হবে না। পারফরম্যান্স করতে হবে তো। আমি আপনাকে আরও অনেক নাম বলতে পারি, যারা বেশ জনপ্রিয় ছিল এবং তাদের আনার কথা বলছে অনেকে। এটা তো আমরা বলতে পারব না। ’

বিসিবি সভাপতি জানান, তিনি নিজেও ইমরুলকে ভালো পারফর্ম করে জাতীয় দলে ফেরার জন্য তাড়না দিয়েছেন। তার ভাষায়, ‘আমি নিজে ইমরুলের সঙ্গে কথা বলেছি। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। ও কোথায় খেলবে? ঘরোয়া ক্রিকেটে নাকি ৪ নম্বরে ব্যাট করে। তামিম কি তাকে মুশফিকের জায়গায় খেলাবে? তার মানে মুশফিককে সরাবে? এরকম কোনো কথা আমি জানি না। তামিম তার পরিকল্পনা জানাতে পারে। কোচ, নির্বাচক, অপারেশন্স বিভাগকে বলতে পারে। মিডিয়াকে এসব বলে কোনো লাভ নেই। ’

জাতীয় দলে ফিরতে হবে পারফরম্যান্স দেখিয়েই ফিরতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সিলেকশনের ব্যাপার আছে, কোচ-অধিনায়কের ব্যাপার আছে। কিন্তু আসতে হলে আগে কিছু তো পারফর্ম করতে হবে। কেউ পারফর্ম করলে অটোমেটিক আসবে। পারফর্ম না করলে যতই বলুক কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইমরুলকে পারফর্ম করে দলে আসতে হবে: পাপন

আপডেট সময় ০৭:১৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১