ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাল নামছে ‘ঢাকা নগর পরিবহণ’

আকাশ জাতীয় ডেস্ক:

গণপবিহণে শৃঙ্খলা ফেরাতে দেশে প্রথমবারের মতো বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের পরীক্ষামূলক যাত্রা শুরু হচ্ছে রোববার। রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাস স্টপেজ থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ অনুষ্ঠানে ঢাকার দুই মেয়রসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

জানা গেছে, ঢাকার গণপরিবহণ ব্যবস্থাকে দুটি ভাগ করেছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। এর মধ্যে একটি হলো আরবান ট্রান্সপোর্ট। আর ঢাকার আশপাশের জেলার বাসগুলোকে সাব-আরবান ট্রান্সপোর্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও জানা গেছে, ৬টি কোম্পানির মাধ্যমে ছয় রংয়ের বাস দিয়ে সিটি সার্ভিস পরিচালনা করা হবে। রোববার লাল-সবুজ রংয়ের পরিবহণ চালু করা হচ্ছে। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত রুটে প্রাথমিকভাবে ৫০টি বাস দিয়ে বাস রুট রেশনালাইজেশনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা শহরের বাইরে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর এবং নারায়ণগঞ্জের এসব জেলার বাস সার্ভিসকে সাব-আরবান ট্রান্সপোর্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৩টি মাদার কোম্পানির মাধ্যমে এসব জেলার সার্ভিসকে পরিচালনা করা হবে। আন্তঃজেলার সব বাস ঢাকার বাইরে ৪টি টার্মিনালে থামবে। সেখান থেকে সাব-আরবান ট্রান্সপোর্টের মাধ্যমে ঢাকায় প্রবেশ করবে।

তারা আরও জানান, ঢাকায় সিটি টার্মিনাল থাকবে ৮টি। সাব আরবান ট্রান্সপোর্টের বাসগুলো এসব সিটি টার্মিনালে প্রবেশ করবে। সিটি টার্মিনাল থেকে আরবার ট্রান্সপোর্টের মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে ভ্রমণ করবেন যাত্রীরা। এক্ষেত্রে ঢাকার ২৯১ রুট কমিয়ে ৪২ রুটে আনার প্রস্তাব করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাল নামছে ‘ঢাকা নগর পরিবহণ’

আপডেট সময় ০৬:৪৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১